• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জ সদরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে মানিকগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। রোববার (২০ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ র‍্যাব-৪’র কোম্পানি কমান্ডার এএসপি উনু মং।

আটক কিশোররা হলো- পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে ময়নুল ইসলাম ওরফে জাহিদ (১৪), ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা গ্রামের সোহরাবের ছেলে আরমান (১৪) এবং একই ইউনিয়নের শানবান্দা গ্রামের সোহরাব ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৫)।

মানিকগঞ্জ র‍্যাব-৪’র কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বলেন, স্থানীয় প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ওই ছাত্রী গত ১৭ তারিখ বিকেল ৩টার সময় শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এলাকার মান্নানের পোলট্রি ফার্মে গণধর্ষণের শিকার হয়। পরের দিন ১৮ তারিখ দুপুর ১টার দিকে এলাকার বখাটে আমিনুল ইসলাম (১৫) ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুপুরে তিন কিশোরকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানাধীন শান বাধা এলাকা থেকে গণধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়। স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আটক হওয়া কিশোরদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন