ঢাকা   ০১:৪১:০০ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুসলিয়ে ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ, ৮০ বছরের বৃদ্ধ আটক

Reporter Name
  • Update Time : Sunday, June 20, 2021,
  • 203 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাতক্ষীরার দেবহাটায় শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুন) দুপুরে উপজেলার গরুরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুল করিম ওই গ্রামের মৃত পানাউল্লা মোড়লের ছেলে।

পুলিশ জানায়, শিশুটিকে ফুসলিয়ে বৃদ্ধ একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আহত শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, এ ঘটনায় ওই শিশুর ভাই থানায় মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি