• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে

নিজস্ব সংবাদ দাতা / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

এবার বনানী ক্লাব ভাঙচুরের অভিযোগ উঠেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে। মাস ছয়েক আগে বনানী ক্লাবে এক তারকা দম্পতি আয়োজিত একটি অনুষ্ঠানে পরীমনি যোগ দেন। তখন তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ক্লাবে ভাঙচুর চালান।

বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ বলেন, অভিনেত্রী পরীমনি বনানী ক্লাবের সদস্য না। মাস ছয়েক আগে এক তারকা দম্পতির অনুষ্ঠানে বনানী ক্লাবে এসেছিলেন তিনি। সামান্য ঘটনার জের ধরে সেখানে ভাঙচুর চালিয়েছিলেন। অন্য তারকাদের মতো পরীমনিও অতিথি হিসেবে ক্লাবে এসেছিলেন।

তিনি বলেন, বনানী ক্লাবে পরীমনির ভাঙচুরের বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির বিষয়ে নানা ঘটনা বেরিয়ে আসার পর ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়। আমরা তাদের কাছ থেকেই জানতে পেরেছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বনানী ক্লাব ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি।

এ বিষয়ে অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

এর আগে অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠে। ৭ জুন পরীমনি ও তার সঙ্গে আরো কয়েকজন ওই ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন বলে এই অভিযোগ তোলা হয়।

এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেছিলেন, এটা ফালতু একটা অভিযোগ। এতোদিন পরে কেন এই অভিযোগ?


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন