• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কিশোরগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের দ‌ক্ষিণ আশতকা-নূরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে আয়শা আক্তার (১০) ও একই গ্রামের কামাল মিয়ার মেয়ে আশামণি (৯)। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনের একটি ডোবায় গোসল করতে যায় আয়শা ও আশামণিসহ কয়েকটি শিশু। পরে গোসল শেষ করে শিশুরা বাড়িতে ফিরে এলেও আয়শা ও আশামণি ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই ডোবা থেকে শিশু দুইটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন