• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত মেঘনায় অটোরিকশারধাক্কায় শিশু ফাতেমার মৃত্যু, পাঁচ লাখ টাকার সালিস! জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ভাংতি নেই’ অজুহাতে ডাবল ফি: মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লকডাউনে পোশাক কারখানা চালু থাকবে

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনার সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তীসাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন চলাকালে এসব সাত জেলার তৈরি পোশাক কারখানা চালু থাকবে।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম এহসান গণমাধ্যমকে বলেন, এর আগে করোনার ধরন বোঝা গেলেও এবার কিছুই বুঝতে পারছি না। এটা ভয়ের একটা কারণ বলা যায়। আমাদের এ ভয় থেকেই স্বাস্থ্যবিধি মানাটা আরো কঠোর হয়। শ্রমিক বাঁচলে কারখানা বাঁচবে আবার কারখানা টিকিয়ে রাখতে উৎপাদনও প্রয়োজন। আসছে ঈদে বেতন-বোনাসসহ চলতি মাসের ১৫ দিনের বেতনও দিতে হবে আবার শ্রমিকও বাঁচাতে হবে। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি আগের মতোই কঠোর স্বাস্থ্যবিধি পরিপালনের।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আমাদের নতুন করে স্বাস্থ্যবিধি-নিষেধ নিয়ে বলার নেই। আগের মতোই কঠোর স্বাস্থ্যসুরক্ষা ঠিক রেখে উৎপাদনে থাকতে হবে। তাছাড়া আমাদের মনিটরিংও রয়েছে। আমরা স্বাস্থ্যসুরক্ষা শতভাগ মেনেই আগের মতো উৎপাদনে থাকতে চাই। এ বিষয় নিয়ে কোনো কারখানায় কোনো অজুহাত আগেও শোনা হয়নি এখনো হবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন