• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

নৌকার বিদ্রোহীদের দলীয় কোনো পদে রাখা হবে না: হানিফ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকের বিদ্রোহী হিসেবে যারা নির্বাচন করেছেন তাদের দলীয় পদে রাখা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, আওয়ামী লীগ করার পরও বিভিন্ন নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের দলীয় কোনো পদে রাখা হবে না। আগামী সম্মেলনের সময় এ বিষয়টি সবাই খেয়াল রাখবেন।

সোমবার (২১ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। এ দেশে আমাদের লক্ষ-কোটি নেতাকর্মী রয়েছেন। হুট করে যে কাউকে দলে অন্তর্ভুক্ত করা যাবে না। বিশেষ করে যুদ্ধাপরাধে কিংবা অনৈতিক কাজে যুক্তদের দলে অন্তর্ভুক্ত করা যাবে না। তবে নতুন কেউ যদি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিতে চায়, তাদের কেন্দ্রের অনুমোদন নিয়ে যোগদান করতে হবে।

এছাড়া দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের সহযোগী সংগঠনে কাজ করেছেন, তাদের আওয়ামী লীগে নেয়া হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন