• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও

সস্ত্রীক করোনা আক্রান্ত বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

তিনি জানান, মাহবুবুর রহমান ও স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন করোনায় আক্রান্ত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এখন পর্যন্ত তারা সুস্থ আছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বড়বোন আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিনের স্বামী মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, ৮২ বছর বয়সী মাহবুবুর রহমান বিএনপির শাসনমালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদে দিনাজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সালের শেষের দিকে রাজনীতি থেকে অবসর নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন