• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের একটি ড্রেনের উপর থেকে পড়ে নিখোঁজ যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। প্রায় ২৩ ঘণ্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ মে) সকাল ৯টা ২ মিনিটে ভাসমান অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি বলেন, খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টা ২ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (২২ জুন) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই ২০-২২ বছরের একজন ড্রেনে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি টিম ওই যুবককে উদ্ধারে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন