• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

জাতীয় পার্টি থেকে মোস্তাককে অব্যাহতি

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দলের ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাককে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ-দবী থেকে অব্যাহতি দিয়েছেন।

ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থীতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতিতে মোস্তাককে মনোনয়ন দিয়েছেন। তিনি উক্ত মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেছেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন