ঢাকা   ১২:১৪:৫৭ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৯

Reporter Name
  • Update Time : Thursday, June 24, 2021,
  • 203 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে ২৬ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন ও ৪৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি