• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

প্রেমিকের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

২৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভোলার ধনিয়ায় প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে সাবিনা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ জুন) দুপুরের দিকে

সাবিনা আক্তার ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নূরন্নবী নামে এক যুবকের সাথে সাবিনার প্রেমের সম্পর্ক ছিল। আজ দুপুরের দিকে প্রেমিকের সাথে অভিমান করে নিজের ঘরে সে বিষপান করে। পরে তার পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে মৃত দেখতে পায়।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মো. আরমান হোসেন জানান, বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।

বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন