• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

পদ্মাসেতু এলাকা থেকে আরো এক ভারতীয় গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে শরীয়তপুরে পদ্মাসেতু এলাকা থেকে রূপসা রায় (৪০) নামে আরো এক ভারতীয় নাগরিকে আটক করা হয়েছে। তিনি গুজরাটের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

শুক্রবার রাতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতুর টোল প্লাজার কাছে জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, জাজিরা থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে। গতকাল রাতে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন ৯৯ কম্পোজিট বিগ্রেড এলাকার কাছে তিনি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন। সেসময় টহলরত সেনা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি হিন্দি ভাষায় কথা বলছিলেন। তার ভাষা ও চালচলন সন্দেহজনক হওয়ায় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে জাজিরা থানায় হস্তান্তর করেন।

তিনি আরো জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জাজিরা থানায় তার বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।

এর আগে বুধবার রাতে বিজয় কুমার রায় (৪২) নামে একজন ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। জাজিরা থানায় মামলার পর তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন