• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সৌর বিদ্যুৎ প্রসারে টেকসই নীতি জরুরি শিশু-কিশোর গড়ার স্বপ্নে জিয়ার আদর্শের অগ্রযাত্রা মেঘনায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ

জাতীয় যেকোনো সঙ্কটে আ.লীগের সঙ্গে কাজ করবে জাপা: বাবলা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বৈশ্বিক মহামারি করোনাসহ জাতীয় যেকোনো সঙ্কট মোকাবিলায় আওয়ামী লীগের সঙ্গে জাপা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

সোমবার (২৮ জুন) বিকেলে শ্যামপুরের নিজ কার্যালয়ে শ্যামপুর-কদমতলীর ৩৫টি মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ। এখন প্রবৃদ্ধি হিসাবের সময় নয়। কারণ বৈশ্বিক মহামারি করোনার করাল থাবায় বিশ্বের সঙ্গে আমাদেরও অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যের ঘাটতির কারণে অনেকটা বিপর্যস্ত।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রথম ধাক্কা না সামলাতেই দ্বিতীয় ঢেউ অর্থনীতির চাকাকে আরো পেছনে ফেলে দিয়েছে। এ ভাইরাস থেকে জনগণকে নিরাপদ ও রক্ষা করতে সরকার ইতোমধ্যে স্বাস্থ্যখাতসহ অনেক খাতে বিপুল অর্থ ভর্তুকি দিয়েছে। দেশের বাইরে থেকে টিকা ক্রয় করে তা জনগণকে বিনামূল্যে দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান বলেন, মহামারি করোনাকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন