• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

জেলা প্রশাসকের তিতাস উপজেলা পরিদর্শন

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সোমবার সকাল ১১টায় তিতাস উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন তিনি। মহামারি করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষা রাখতে জনসমাগম থেকে দূরে থাকতে এবং মাস্ক ব্যবহার করতে তিতাসবাসীকে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, কোনো জায়গা পতিত রাখবেন না, যে কোনো স্থানে গাছ লাগান।

দুপুর ২টায় উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ২০২০-২১অর্থ বছরে এলজি এসপি-৩(বিবিজি) এর আওতায় ইউনিয়নের কৃষকদের মাঝে স্প্রে মেশিন,করোনা প্রতিরোধ উপকরণ ও গাছের চারা বিতরণকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি ইউপি চেয়ারম্যান নুর নবীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, সহকারী কমিশনার( ভূমি) এ কে এম আবু নওশাদ, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন ভূইয়া প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে তিতাস উপজেলা প্রশাসন ফুলেল শুভেচ্ছা জানায়। এর পর তিনি তিতাস থানা, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ,কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বলরামপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন