• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

মগবাজারে বিস্ফোরণ হৃদয়বিদারক: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

রোববার (২৭ জুন) দিনগত রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত সাতজনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী।

তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি কর্পোরেশন এসবের পুনরাবৃত্তিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ দূরের কথা, বরং সবসময় উদাসীন থেকেছে। সব ধরনের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সব তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে। এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের জানমাল রক্ষা করতে সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে চরম বিপন্ন ও দিশেহারা করে তুলেছে। সরকারের প্রয়োজনীয় দিক-নির্দেশনার অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দুর্ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এজন্য এ ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধে সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। তিনি মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের কারণ উন্মোচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেরও দাবি করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন