• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনায় প্রতিপক্ষের হামলায় আহত প্রবাসীর ৪৩ দিন পর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

২৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :

 

কুমিল্লার মেঘনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মালয়েশিয়ান প্রবাসী কুদ্দুস মিয়া (৪৫)৪৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ দুপুর দুইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছে। গত ১৬মে রাতে নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলায় মাথায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। আজ তিনি মারা যান, তার বাড়ি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজী কান্দি গ্রামে, পিতার নাম মৃত নুর আহমেদ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামে গত ১৬ মে জমির ধান কাটা কে কেন্দ্র করে একই গ্রামের নিহত কুদ্দুস আলীর ভাই শুকুর আলীর সাথে মোতালেব মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এর জের ধরে রাতে মোতালেব মিয়া ও তার লোকজন শুকুর আলীর বাড়িতে হামলা চালায় এই সময় শুকুর আলীর ভাই কুদ্দুস আলী গুরুতর আহত হয় এ ছাড়াও আরও ৫জন আহত হয়। এই ঘটনায় নিহত কুদ্দুস আলীর ছোট ভাই জহির মিয়া বাদী হয়ে ২৫জনকে আসামীর করে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন।
মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজী কান্দি গ্রামে গত মে মাসে জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত কুদ্দুস আলী নামের একজন চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যেহেতু মামলা রয়েছে শুধু এর সাথে নতুন ধারা যুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন