• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

রাজশাহী নগরীতে মুদির দোকানে দুর্ধর্ষ চুরি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

২৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ (গোদাগাড়ী রাজশাহী) :

রাজশাহী নগরীর তালাইমারীতে মুদির দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুন) নগরীর মতিহার থানাধীন তালাইমারী বালুর ঘাট সংলগ্ন আফসার ভ্যারাইটি স্টোরে এই চুরির ঘটনা ঘটে।। জানা যায়, তালাইমারী বালুর ঘাটে অবস্থিত আফসার স্টোরে গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙে এ সময় নগদ টাকাসহ আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে যানা যায়।

No description available.

দোকান মালিক আফসার বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার ব্যবসা বানিজ্য শেষে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা, পরে দোকানে প্রবেশ করে দেখে ক্যাশ টেবিলে থাকা নগদ ২৫০০ টাকা, প্রায় ৬ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল কার্ড, গোল্ডলিফ সিগারেট সাড়ে ৩ কার্টুন যার মূল্য আনুমানিক সাড়ে ৭ হাজার টাকা, ব্যানসন সিগারেট দেড় কার্টুন যার আনুমানিক মূল্য সাড়ে ৪ হাজার টাকা সহ আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

বিষয়টি মতিহার থানায় জানালে বেলা ১১টার দিকে এস.আই মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দোকান মালিক। এ বিষয়ে এস.আই মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, এছাড়াও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন