• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্যাংক বন্ধ টানা ৪ দিন

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

৩০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বুধবার (৩০ জুন) বিকাল সাড়ে তিনটার পর থেকে আগামী সোমবার (৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত মোট ১১৫ ঘণ্টা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। অর্থাৎ আগামীকাল (১ জুলাই) ব্যাংক হলিডে। এ জন্য এদিন ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। শুক্রবার (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) সাপ্তাহিক ছুটি। বুধবার (৩০ জুন) এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া রোববার লকডাউন। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংক।

তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা ও এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু থাকবে। এটিএম বুথে পর্যাপ্ত নোট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সোমবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ২১টি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এছাড়া এই সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন