• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সয়াবিন তেলের দাম কমেছে

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

৩০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রতি লিটার সয়াবিন তেলের দাম চার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আসন্ন পবিত্র ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে নিশ্চিত করেছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা।

সংগঠন থেকে জানানো হয়েছে, নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে।

সংগঠনের সচিব নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম ১ জুলাই থেকে প্রতি লিটারে চার টাকা কমানো হয়েছে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন মূল্য তালিকা অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা আর খোলা এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১২৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম পড়বে ৭১২ টাকা এবং খোলা পাম সুপার এক লিটার তেলের দাম পড়বে ১০৮ টাকা।

বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধক্রমে তেলের মূল্য লিটারে চার টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ১ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন