• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

রোনালদোর এক পোস্টেই আয় ১২ কোটি টাকা

নিজস্ব সংবাদ দাতা / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বয়স যতো বাড়ছে, ততোই জনপ্রিয়তা বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেব তেমনই ইঙ্গিত দিচ্ছে। ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাবে সারা বিশ্বে শীর্ষে পর্তুগিজ ফুটবল তারকা। তার প্রতি পোস্টের দর প্রায় ১২ কোটি টাকা।

ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় প্রথম ২০ জনের মধ্যে এক মাত্র ভারতীয় হলেন বিরাট কোহলি। তিনি রয়েছেন ১৯ নম্বরে। ভারত অধিনায়কের প্রতি পোস্টের দাম প্রায় ৫ কোটি ১০ লক্ষ টাকা। প্রসঙ্গত, ভারতীয় বোর্ডের চুক্তি অনুযায়ী বোর্ডের থেকে কোহলীর বার্ষিক আয় ৭ কোটি টাকা।

রোনালদোর থেকে বেশ কিছুটা পিছনে লিয়োনেল মেসি। তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে। ইনস্টাগ্রামে তার প্রতি পোস্টের দাম প্রায় ৮ কোটি ৭০ লক্ষ টাকা।

১৬ নম্বরে রয়েছেন নেইমার। ব্রাজিলের তারকা ফুটবলারের আয় প্রায় ৬ কোটি ২০ লক্ষ টাকা।

প্রথম ২০ জনের মধ্যে নাম রয়েছে প্রাক্তন ডব্লিউডব্লিউই তারকা ডোয়েন জনসনও। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। হলিউডে অভিনয় করছেন জনসন। তার প্রতি পোস্টের দাম প্রায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন