• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের মেঘনায় গাঁজাসহ যুবক গ্রেফতার, জেল হাজতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ মেঘনায় চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার দুই আসামীকে কোর্টে প্রেরণ

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের উপর ড্রোন, তীব্র প্রতিবাদ ভারতের

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার কয়েকদিনের মাথায় ফের ড্রোন আতঙ্ক। এবার পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের উপর ড্রোন দেখা গেলো। খবর: আনন্দবাজার।

সূত্রের খবর, নির্দিষ্ট এলাকা অতিক্রম করে শুক্রবার একটি ড্রোন ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় ঢুকে পড়ে। কয়েকদিন আগেই জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে একটি ড্রোন হামলা হয়েছিলো। স্বাভাবিক ভাবে দূতাবাসের মতো স্পর্শকাতর এলাকায় ফের একটি ড্রোন ঢুকে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।

ভারতের তরফ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে। কয়েকদিন আগে, জম্মুতে ড্রোন হামলা হয়। বায়ুসেনা ঘাঁটিতে চলা সেই হামলার পিছনে লস্কর জঙ্গিদের হাত ছিলো বলে পরবর্তীতে সেনার তরফ থেকে জানানো হয়। তবে শুধু বায়ুসেনা ঘাঁটিতে হামলাই নয়, শেষ কয়েকবছর ধরেই সীমান্ত পেরিয়ে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করছে জঙ্গিরা। ভারতীয় সেনা একাধিকবার সেই ড্রোন হামলার ছক ভেস্তেও দিয়েছে।

এর আগে ২০১৯ সালে পঞ্জাবে একটি ড্রোন এসে পড়ে। অমৃতসরের গ্রামে এসে পড়া সেই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক, অস্ত্র ও মাদক পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়। শেষ কয়েক মাস ধরে শুধু কাশ্মীর সীমান্তে নয়, ভারত পাক সীমান্তে একাধিক ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন