• রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের

দু’বছর টানা গণধর্ষণ, তরুণীর ভিডিও ফাঁস করলো ধর্ষকরা

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি, টানা দু’বছর ধরে গণধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের তরুণী। শেষে আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে নেটমাধ্যমে। তবে এবার টনক নড়েছে পুলিশের। ভারতের রাজস্থানের অলয়ারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

২০১৯ সালের এপ্রিল মাসে একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন ওই তরুণী। তাকে সেই সময়েই অপহরণ করেন বিকাশ ও ভুরু জাট নামে দু’জন। অলওয়ারের এসএমডি সার্কেল থেকে তাকে অপহরণ করে।

অভিযোগে, তিনজন মিলে তাকে ধর্ষণ করে। সেই সময় মালাখেরা থানায় অভিযোগ দায়ের করতে যান নির্যাতিতা। কিন্তু পুলিশ সেই অভিযোগ নেয়নি। কোনো পদক্ষেপও করেনি বলে অভিযোগ।

তারপর থেকে টানা দু’বছর ওই মহিলাকে ধর্ষণ করতে থাকে ধর্ষকরা। নির্যাতিতাকে ব্ল্যাক মেল করা শুরু হয়। ভয় দেখিয়ে বলা হয় ভিডিও নেটমাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে।

সম্প্রতি, এক সপ্তাহ আগে গৌতম সাইনি নামে এক ব্যক্তি ভিডিওটি নির্যাতিতাকে পাঠিয়ে দেখা করতে বলেন। পাশাপাশি, দেখা না করলে ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। এর দু’দিন পর তিনি নেটমাধ্যমে প্রকাশ করে দেন ভিডিওটি।

এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই পুলিশ নড়েচড়ে বসে। অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন