• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

হাজত থেকে পালানো সেই আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর ভাসানচর থানার হাজতের গ্রিল ভেঙে পালানো সেই আসামি মো. সাহেদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় বিশেষ অভিযান চালিয়ে গোহীন জঙ্গলের রাখালদের খালি ঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাত ২টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে যেকোনো সময় সে থানার হাজত খানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। ১৫ ঘণ্টার মধ্যে তাকে আবারো গ্রেপ্তার করা হলো।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। আসামি মো. সাহেদ নৌ-বাহিনীর ওয়্যার হাউজ ভাঙচুরের ঘটনায় জুন মাসে হওয়া মামলার (নম্বর ২) পলাতক আসামি।

শনিবার হাজত থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোড ২২৪ ধারায় আরেকটি মামলা (নম্বর ১) হয়েছে। সে মৃত আবদুল্যাহর ছেলে ও ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন