• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ফেনসিডিলসহ সরকারি প্রাথমিকের শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ফেনসিডিলসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনয়নের জাহানাবাদ কেরুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম আরিফ সরদার। তিনি চন্ডিপুরের বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, আরিফ, শাহানুর ইসলাম ও জুয়েল কাগজের ব্যাগে করে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। তাদের সন্দেহ হলে তল্লাশি চালায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পার্বতীপুর থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার আরিফ ভবানীপুর এলাকার শেরপুর বনডাঙ্গা গ্রামের আমিনুল ইসলাম ওরফে কালামের ছেলে। এছাড়া গ্রেপ্তার আরেকজন হলেন, খানসামা উপজেলার কায়েমপুর শাহপাড়া গ্রামের শাহানুর ইসলাম (৩৫)।

বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির কুমার দাস বলেন, আরিফ সরদার তার স্কুলের সহকারী শিক্ষক।

পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ.ম. আলাউল হাদী জানান, অরিফ সরদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন