• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

অমিতাভ বচ্চনের বাড়ি ভাঙার নির্দেশ!

নিজস্ব সংবাদ দাতা / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সাধের বাড়ি ‘প্রতীক্ষা’র একাংশ ভাঙা হতে পারে। ২০১৭ সালের পুরোনো একটি নোটিসকে কেন্দ্র করে নতুন করে সক্রিয় হয়েছে বৃহণ্মুম্বাই পুরনিগম (বিএমসি)।

ভারতীয় একটি গণমাধ্যমকে ওই এলাকার ৯০ নম্বর ওয়ার্ডের মিউনিসিপ্যাল কাউন্সিলর টিউলিপ মিরান্ডা বলেন, রাস্তা চওড়া করার নিয়ম অনুযায়ী ২০১৭ সালেই অমিতাভ বচ্চনকে নোটিস দিয়েছিল বিএমসি। সেই সময়ই কেনো যে বৃহণ্মুম্বই পুরনিগম কোনও ব্যবস্থা নেয়নি! নোটিস সার্ভ করার পর তো আর কোনও অনুনয়-বিনয়ের প্রয়োজন হয় না।

গত বছর যখন ‘প্রতীক্ষা’র একটি ৪৩ বছরের পুরনো গুলমোহর গাছ ভেঙে পড়েছিল, তখন প্রতীক্ষা সম্পর্কে নিজের ব্লগে নানা কথা লিখেছিলেন বিগ বি।

সেখানেই জানিয়েছিলেন, ১৯৭৬ সাল থেকে ‘প্রতীক্ষা’য় থাকতে শুরু করেছিলেন তিনি ও তার পরিবারের। বাড়ির নাম রেখেছিলেন অমিতাভ বচ্চনের মা। এই বাড়ি থেকেই ঘোড়ায় চড়ে ঐশ্বর্য রাইকে বিয়ে করতে গিয়েছিলেন অভিষেক বচ্চন। এখনো অভিষেক, ঐশ্বর্যা ও নাতনি আরাধ্যার সঙ্গে ‘প্রতীক্ষা’য় থাকেন বলিউডের শাহেনশা।

শুধু অমিতাভ বচ্চন নয়, সন্ত ধ্যানেশ্বর মার্গ বাড়ানোর জন্য সেই এলাকার অনেক বাড়ির মালিককেই এই একই নোটিস পাঠানো হয়েছিল। এর মধ্যে পরিচালক রাজকুমার হিরানির বাড়িও আছে। যদি বিএমসি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে প্রিয় বাড়ি নিয়ে বিপাকে পড়তে পারেন বলিউডের শাহনেশা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন