• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণে ডা. জুবাইদা: শোককে শক্তিতে বদলে এগিয়ে যেতে হবে আজকের ঢাকার বায়ুমান কতটা নিরাপদ? সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন

দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ মুমূর্ষু: জাপা মহাসচিব

নিজস্ব সংবাদ দাতা / ২৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘আমরা শুরু থেকেই সরকারকে বলে আসছি দেশের ৬৪টি জেলার হাসপাতালগুলোতে হাইফ্লো অক্সিজেনের ব্যবস্থা করুন। গত দু’দিন আগে বগুড়ায় শুধু অক্সিজেনের অভাবেই ১২ জন করোনা রোগী মারা গেছেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? এর দায় সরকারকেই নিতে হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ মুমূর্ষু।’

রোববার (৪ জুলাই) বাদ আসর কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসইেন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় পক্ষকালব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আগে ভিডিও কনফারেন্সে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেন।

তিনি বলেন, যদি হাসপাতালগুলোতে সরকার শুরু থেকেই হাইফ্লো অক্সিজেন সরবরাহ করতো তাহলে এভাবে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেতো না।

অবিলম্বে দেশের সমস্ত হাসপাতালগুলোতে করোনাসহ সব রোগীর সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের দাবি জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ ১ শতাংশের কম। এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। আমাদের ১৮ কোটি জনগণের স্বার্থে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে। স্বাস্থ্যখাতের দুর্নীতির দায়ে অভিযুক্ত মন্ত্রীসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন