• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

র‌্যাবের অভিযানে ৩৫০ জনকে জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সরকারি নির্দেশনা অমান্য করে চলমান লকডাউনে বাইরে বের হওয়ার অভিযোগে ৩৫০ জনকে ২ লাখ ৯৫ হাজার ৬১৫ টাকা জরিমানা করা হয়েছে। দেশব্যাপী র‌্যাপিড একশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ১৫ টি ব্যাটেলিয়ন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লকডাউনের পঞ্চম দিনে এসব জরিমানা করা হয়।

লকডাউনের পঞ্চম দিন সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, মোটরসাইকেলে দুজন আরোহী বহন, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরা করা, মাস্ক না পড়ার কারণে আর্থিক জরিমানা করা হয়। ৪২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশব্যাপী বিধি-নিষেধ অমান্য করায় ব্যক্তিদের জরিমানা করা হয়। ১৯০টি টহল ও ২০৬টি চেকপোস্ট পরিচালনা করা হয় দেশব্যাপী। এছাড়া দুঃস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন