• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

শ্যালিকাকে নিয়ে উধাও দুলাভাই, থানায় অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের নান্দাইলে শ্যালিকাকে নিয়ে উধাও হয়েছে আব্দুল হান্নান (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আব্দুল হান্নানের শাশুড়ি।

আব্দুল হান্নান নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মৃত আ. ছোবানের পুত্র। তিনি একই উপজেলার নান্দাইল ইউনিয়নে বিয়ে করেছেন।

জানা গেছে, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে শালীর (স্ত্রীর আপন ছোট বোন) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ২১ জুন ভোরে শ্যালিকাকে সঙ্গে নিয়ে আব্দুল হান্নান এলাকা থেকে উধাও হয়ে যায়।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শাশুড়ির বসত ঘরে রক্ষিত নগদ ১ লাখ ৮৬ হাজার টাকা ও প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে যায় তার দুলাভাই।

আব্দুল হান্নানের শাশুড়ি জানান, তার ছোট মেয়ের খোঁজ জানতে আব্দুল হান্নানের বাড়িতে গেলে তার বড় মেয়ে মুক্তা আক্তারকে আব্দুল হান্নানের পরিবারের লোকজন মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়। তবে স্থানীয় এক ব্যক্তির নিকট মোবাইল ফোনে আব্দুল হান্নান জানিয়েছেন তার ছোট মেয়ে রিক্তা আক্তার তার সঙ্গেই আছে এবং ভালো আছে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় আব্দুল হান্নানসহ ৫ সহযোগীর নামে নান্দাইল মডেল থানায় তার শাশুড়ি বাদী হয়ে একটি মামলা করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

শ্যালিকা ও দুলাভাই দুজনকেই উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন