• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা মিশু সাব্বিরের বোন

নিজস্ব সংবাদ দাতা / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সময়ের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন।

সোমবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দেন মিশু সাব্বির।

নিহতের নাম স্বর্ণা। এ ঘটনায় স্বর্ণার তিন বছর বয়সি কন্যাশিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি কোমায় চলে গেছে।

বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

তিনি লেখেন- আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার তিন বছরের মেয়ে কোমায় আছে ??? । সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।

স্ট্যাটাসে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করছেন নেটিজেনরা। নিহতের রুহের মাগফিরাত কামনা করছেন তারা। মিশু সাব্বির ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন নেটজেনরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন