• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কাসপিয়ান সাগরে ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আজারবাইজানের ধারে কাসপিয়ান সাগরের তলদেশ তেল এবং গ্যাসে পরিপূর্ণ। বেশ কিছু সংস্থা দীর্ঘদিন ধরে সেখান থেকে তেল এবং গ্যাস উত্তোলন করে। রোববার তার খুব কাছে সাগরের মাঝখানে আচমকাই বিস্ফোরণ হয়। বিপুল শব্দে কেঁপে ওঠে চারধার।

এরপরেই সাগরের মাঝে আগুন জ্বলতে শুরু করে। প্রাথমিক ভাবে মনে করা হয়, গ্যাস অথবা তেলের খনিতে আগুন লেগেছে। সেখানেই বিস্ফোরণ হয়েছে। পরে বিশেষজ্ঞরা জানান, খনি এবং গ্যাসফিল্ড সুরক্ষিত আছে। সম্ভবত একটি মাড ভলক্যানো অর্থাৎ, ছোট আগ্নেয়গিরি জেগে উঠেছে।

আজারবাইজানের সংবাদসংস্থা যে ছবি এবং ফুটেজ শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে সমুদ্রের মাঝে। দেশের প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হয়, খনিতে কোনোরকম দুর্ঘটনা ঘটেনি। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে।

আজারবাইজানের সংবাদসংস্থা এপি কথা বলেছে রাষ্ট্রীয় তেল সংস্থা সোকার-এর মুখপাত্রের সঙ্গে। তিনি জানিয়েছেন, গ্যাস এবং তেলের ফিল্ডের থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। যা আজারবাইজানের উপকূল থেকে ৭৫ কিলোমিটার দূরে।

সোকার-এর ডেপুটি প্রধান ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন, তেল এবং গ্যাসের খনি সুরক্ষিত আছে। সেখানে স্বাভাবিক কাজ চলছে। বিস্ফোরণে সেখানেও কোনো ক্ষতি হয়নি।

আজারবাইজান আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠে বেশ কিছু মাড ভলক্যানো বা ছোট আগ্নেয়গিরি আছে। সেখানে অগ্নুৎপাতের সময় প্রথমে বিস্ফোরণ হয়, তারপর লাভার সঙ্গে কাদা বেরতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠেও এ ধরনের আগ্নেয়গিরি আছে। কাসপিয়ান সাগর অঞ্চলে এর সংখ্যা অনেক। তেমনই একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতে হতে শুরু করেছে। বিস্ফোরণও হয়েছে সেখানেই। সূত্র: এপি, ডিপিএ, ইন্টারফ্যাক্স


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন