• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

চিত্রনায়িকা সিলভী মারা গেছেন

নিজস্ব সংবাদ দাতা / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

থাইরয়েডে আক্রান্ত ছিলেন সিলভী আজমী চাঁদনী। মৃত্যুর আগে অর্থকষ্টে ভুগতে হয়েছে এই অভিনেত্রীকে।

সিলভীর মৃত্যু খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ বলেন, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভী। শেষের দিকে আর্থিক টানাপোড়েন পড়েছিলেন। দীর্ঘদিন ধরেই অভাবের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিলো না।

এই নির্মাতার তত্ত্বাবধানে ঢাকার হেলথ কেয়ারে বেশ কিছুদিন সিলভী চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

সিলভী আজমী চাঁদনী শোবিজে যাত্রা শুরু হয় ২০০৭ সালে। বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এতে তিনি চিত্রনায়ক শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় চিত্রনায়ক মামনুন হাসান ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন