• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

মিথিলাকে নিয়ে টলিউডে নতুন গুঞ্জন

নিজস্ব সংবাদ দাতা / ২৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে নিয়ে আবারও নতুন গুঞ্জন চাউর হয়ে উঠেছে কলকাতায়। টলিউডে গুঞ্জন উঠেছে খুব শিগগিরই ভারতের বড় পর্দায় পা রাখতে চলেছেন মিথিলা। তাকে দেখা যেতে পারে রাজর্ষি দে’র আগামী ছবি শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’ সিনেমায়।

টলিউডে গুঞ্জন, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

রাজর্ষি জানায়, নতুন সিনেমার বিষয়টি পুরোপুরি গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’—র শুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তির কথা ছিল। মহামারি আর লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে।

ওই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেয়ার কথা ভাবছি না। পাশাপাশি, মিথিলা নিয়েও কোনো কথা বলেননি পরিচালক।

রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত। ব্যক্তিজীবনে মিথিলা এক কন্যাসন্তানের জননী। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

গত ৩০ জুন মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় গিয়েছে। কলকাতায় শ্বশুরবাড়িতে কিছুদিন থাকবেন তিনি। কিন্তু, সিনেমায় অভিনয় করার বিষয়ে তিনি কোনো মন্তব‌্য করেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন