• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌড়িপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও রাজমিস্ত্রি আসাদুল (৩০) ও চেঁচরিরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের শাহাদাৎ মিয়ার ছেলে মজনু মিয়া (২৩)।

জানা যায়, চেঁচরিরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের স্পেন প্রবাসী মিরাজ খানের বাড়িতে গত রমজান মাসে একটি নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। মঙ্গলবার সকালে ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিং খোলার কাজ করছিলেন মজলু মিয়া ও আসাদুল হক। কাজের একপর্যায়ে ট্যাংকের ভেতরে দমবন্ধ হয়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে শুভ নামের এক যুবকও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন