• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

৯৯৯ এ কল: শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোনের ভিত্তিতে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন হোয়ানক বড়ছড়া থেকে একজন কলার জানান, সেখানে এক বাবা তাঁর ১৩ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করেছে।

কলার আরও জানান, শিশুকন্যাটির মা বেঁচে নেই এবং তিনি তাদের প্রতিবেশী। ভুক্তভোগী তার ভাই, ভাবী ও বাবার সঙ্গে বসবাস করে। শিশুটি যৌন নিপীড়নের বিষয়টি প্রথমে তার ভাইকে জানায়, পরে তার ভাই এসে তাদেরকে জানালে তারা আইনি সহায়তার জন্য ৯৯৯ এ ফোন করেন।

শিশুটির ভাই এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তাঁর বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মহেশখালী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে মহেশখালী থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছেন এবং শিশুটির ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন