• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

ভারতের আরো ৩ মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামাবিলে আমের কার্টনগুলো গ্রহণ করেন আসামের গৌহাটিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার তানভির মনুসর। তিনি ওই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উপহারের আম পৌঁছে দেবেন বলে জানা গেছে।

বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে এসব আম পাঠানো হয়। উপহারের আম ভারতে পাঠানোর সময় তামাবিল স্থলবন্দরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ভারতের বিএসএফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীর জন্য ১২০ কার্টন আম পাঠিয়েছেন। প্রতিটি কার্টনে ১০ কেজি করে আম আছে। সবমিলিয়ে ১২০০ কেজি আম পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন