• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় ফরিদ উদ্দিন (৬৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় আইনজীবী ছিলেন।

বুধবার (৭ জুলাই) সকাল বেলা ১১টার দিকে শ্যামলী তিন নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের বাড়ি লক্ষীপুর বায়পুর উপজেলা হলেও বর্তমানে পরিবারের সঙ্গে রায়েরবাজার সুলতানগঞ্জ এলাকায় থাকতেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান আইনজীবী ফরিদ উদ্দিন। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মিরপুর থেকে বর্তমান বাসায় ফেরার পথে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। বর্তমানে ট্রাকটি থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন