• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বাধ্যর্কজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার। গত কয়েকদিন ধরেই তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

দুইদিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে টুইট করেছিলেন স্ত্রী সায়রা বানু।

তিনি লিখেছিলেন, ‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনো আইসিইউতেই আছেন। আমরা তাকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনো অনুমতি দেননি। আপনারা তার জন্য প্রার্থনা করুন।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন