• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সৌর বিদ্যুৎ প্রসারে টেকসই নীতি জরুরি শিশু-কিশোর গড়ার স্বপ্নে জিয়ার আদর্শের অগ্রযাত্রা মেঘনায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ

২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে হতে পারে বন্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নির্মাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

বৃহস্পতিবার (৮ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পার। গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে সংলগ্ন নির্মাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) খুলনায় ১১০, সুনামগঞ্জে ৫০, চাঁদপুরে ৫২ এবং কক্সবাজারে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে উজানে দার্জিলিংয়ে ১৪৪, গ্যাংটকে ৬৪ এবং শিলংয়ে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি পূর্বাভাসে জানিয়েছে, জুলাই মাসে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন