• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

রূপগঞ্জে আগুনে ৫২ জনের প্রাণহানিতে ভারতের শোক

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় ভারতীয় হাইকমিশন নারায়ণগঞ্জে মর্মান্তিক আগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। শনিবার (১০ জুলাই) এক টুইট বার্তার মাধ্যমে এই শোক জানানো হয়।

টুইটে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে এতো বেশি প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত।”

যারা তাদের প্রিয়জন হারিয়েছেন বা আগুনে আহত হয়েছেন তাদের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়েছে এই টুইট বার্তায়। হাই কমিশন বলেছে, ‘আমাদের প্রার্থনা এই ট্র্যাজেডিতে হতাহত সবার সঙ্গে রয়েছে।’

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এ ঘটনায় গ্রেপ্তারের পর সজীব গ্রুপের চেয়ারম্যান ও তাঁর চার ছেলেসহ আটজনের চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন