• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

ঈদুল আজহায় গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

১১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গত কয়েক বছর ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য। করোনা মহামারিতেও থেমে নেই এই শিল্পী। এবারের ঈদুল আজহাতেও গান শোনাবেন তিনি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি। রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করেছেন চ্যানেল কর্তৃপক্ষ।

ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’। মোট ১১টি গান নিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। গানের শিরোনাম হলো- ‘বাঁচতে পারবো না’, ‘তোমাকেই চাই’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘এ বুকে শুধু তুমি’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে, ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘তুমি আমার’, ‘ভেবেছিলে তুমি’, ‘চাঁদ রুপসী’। এসব গানের কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ। এসব গান নিয়ে তৈরি হয়েছে ভিডিও। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম স্থানে গানগুলোর দৃশ‌্যধারণের কাজ হয়েছে।

করোনার প্রভাবে ঘরবন্দি কাটবে এবারের ঈদুল আজহা। একঘেয়েমির এই সময়ে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেল কর্তৃপক্ষের।

২০১৬ সালের ঈদুল আজহায় গায়ক হিসেবে হাজির হয়ে সারাদেশে হইচই ফেলে দেন মাহফুজুর রহমান। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই তাকে নিয়ে চলে আলোচনা। তার বেসুরো গায়কি নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি, বরং নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন