• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

সর্বোচ্চ গোলদাতা-টুর্নামেন্ট সেরা দুটোই মেসি

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

১১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দলকে ২৮ বছর পর শিরোপা এনে দিতে যার অবদান সবচেয়ে বেশি সেই লিওনেল মেসিই পেলেন সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার।

আর্জেন্টিনার জার্সি গায়ে এবারের আসরে মোট সাতটি ম্যাচে মাঠে নেমেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এর মধ্যে পাঁচটিতেই ম্যাচ সেরা। গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট করেছেন পাঁচটি। তার নিকটে থাকা লওতারো মার্টিনেজ ফাইনালে গোল পাননি। সুতরাং, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যে মেসিই পেতে যাচ্ছেন, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠলো মেসির হাতে। এদিকে মেসির আর আর্জেন্টিনার অর্জনের রাতে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের গোলদাতা ডি মারিয়া হয়েছেন ম্যাচসেরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন