• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করার কথা জানালেন চিত্র নায়ক রুবেল

নিজস্ব সংবাদ দাতা / ৪৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

১২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, আবদুল হক :

চিত্র নায়ক  রুবেল।৩৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, এখন পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি।জানিয়েছেন চিত্রনায়ক রুবেল নিজেই।

সংখ্যাটি খুব শিগগিরই ১০০ পূর্ণ হবার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে কথাই শেয়ার করলেন।

নায়ক রুবেল বলেন, নায়িকা সুচরিতা আমার নায়িকা হিসেবেও অভিনয় করেছেন। আবার আমার বোন, মা, দাদীর চরিত্রেও অভিনয় করেছেন। কাজী হায়াত পরিচালিত আলোচিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল চিত্রনায়ক রুবেল-এর। শুধু তাই নয়, ছবিটিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। যদিও শেষ মুহূর্তে একটি বিশেষ কারণে সে ছবিতে তার আর অভিনয় করা হয়নি।

চিত্রনায়ক হবার আগে চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যক সংগীতশিল্পী হিসেবে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করার কথা জানালেন চিত্রনায়ক রুবেল।

‘জীবন নৌকা’ ছবিতে বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশীপে জাতীয়ভাবে পুরস্কৃতও ছিলেন তিনি। তবে ভাগ্যে নায়ক হবার কথা ছিল বলে বড় পর্দাতে পা রেখেছেন তিনি।

‘রাঙা সকাল’-এ রুবেল তার উল্লেখযৌগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন, যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে গিয়ে বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় তানিয়া আহমেদের সঙ্গে ‘রাঙা সকাল’-এর পর্বটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন