• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ইতালিতে আওয়ামী-যুবলীগ ‘মনফালকনে ‘শাখা কমিটি গঠনে সদস্যদের জীবন বৃত্তান্ত গ্রহণ

নিজস্ব সংবাদ দাতা / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

১৩জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ফারুক আহমেদ মোল্লা, ইউরোপ :

ইতালির মনফালকনে ইতালি আওয়ামী-যুবলীগ মনফালকনে শাখা কমিটি গঠনে সদস্যদের জীবন বৃত্তান্ত গ্রহণ করা  হয়।

আসলামউজ্জামান,ইতালিঃ দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আর ও শক্তিশালী করতে ইতালি আওয়ামী যুবলীগ দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি ইতালি আওয়ামী যুবলীগ কে আর ও গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন ও উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক তুহিন এর অনুমতিক্রমে ইতালির বিভিন্ন শহরে শাখা কমিটি গঠন করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় ইতালির মনফালকোনে ইতালি আওয়ামী যুবলীগ মনফালকোনে শাখা
কমিটি গঠনের লক্ষ্যে ইতালী আওয়ামী লীগ রোম ওয়েস্ট শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভৈরব শিবপুর ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল আলম ( জজ মিয়ার)সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, কর্মীবান্ধব,জাতির পিতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের সৈনিক যুবলীগ নেতা মোজাম্মেল আলম (দিপুর) উপস্থিতিতে স্হানীয় একটি রেস্টুরেন্টে প্রায় শতাধিক নেতাকর্মীর জীবন বৃত্তান্ত সংগ্রহ করে উৎসবমুখর পরিবেশে আওয়ামী যুবলীগ মনফালকনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইতালি আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান এর কাছে হস্তান্তর করা হয়।
উক্ত সভায় মোজাম্মল আলম (দিপুর) সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন, বাবুল মিয়া,
খন্দকার তোফাজ্জল হোসেন তপন, (সহ সভাপতি আওয়ামীলীগ মনফালকনে গরিঝিয়া শাখা),সারোয়ার কাউসার সবুজ- আওয়ামীলীগ নেতা,জাবেদ মিয়া,রুবেল হোসেন,মোস্তাফিজুর রহমান,লিটন মিয়া,হবির উদ্দিন,মামুনুর রশিদ,আশরাফ উদ্দিন,আনোয়ারুল ইসলাম,জাকির হোসেন,রুবেল মিয়া,আলী হোসেন সহ মনফালকনে বসবাসরত যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম।
তারা তাদের মূল্যবান বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা পরিকরবদ্ধ। কোন সুবিধাবাদী, হাইব্রিড লোকজন ইতালি যুবলীগে ঠাঁই পাবে না। আমরা সকলে একতাবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কে এগিয়ে নিয়ে যাব। সভায় উপস্থিত যুবলীগ কর্মীরা তাদের কথায় সম্মতি জ্ঞাপন করে কাজ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন