• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

খালেদা জিয়া করোনার টিকে নিলেন

নিজস্ব সংবাদ দাতা / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

১৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন।

আজ সোমবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে টিকা নিতে তিনি বের হন। খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তবে সরেজমিনে দেখা গেছে, মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের ভিড়ের কারণে খালেদা তাকে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।

এর আগে গত ১৯ জুন এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। এর এক মাস পর তিনি টিকা নিতে গেলেন। খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন