• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে সন্ত্রাসী হামলা,আহত-৪

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

২৭ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী হামলায় উভয় পক্ষের ৪জন আহত।

গতকাল রবিবার আনুমানিক ৬ঘটিকায় হোসেন্দী ইউনিয়নের চরবলাকী শহীদ নগর হাই স্কুল সংলগ্ন রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল,তাঁরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যার পূর্বে স্থানীয় নবী সরকার এর নেতৃত্বে ১৫/২০ জন মিলে দেশীয় অস্র-সজ্জে সজ্জিত হয়ে শহিদনগের (বলাকী) মোশাররফ এবং মোখলেসের বাড়িতে হামলা চালায়,এ সময় উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় উভয় পক্ষের ৪জন আহত হন।আহতরা হলেন ১.সুনু সরকার(৭৫), পিতা-কাজিম উদ্দিন সরকার ২.মোঃআলাল মিয়া(৩৬)পিতা-মৃত দুলাল মিয়া ৩,জয় সরকার(১৫) পিতা- মোঃনবী সরকার ৪, মোঃ মোশারফ হোসেন (৩৮)পিতা আব্দুল বাতেন।আহত’রা বর্তমানে রাজধানীসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ রইছ উদ্দীন জানান,উভয় পক্ষের অভিযোগ পেয়েছি,প্রাথমিক তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন