• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

গজারিয়ায় ফুলদী নদীর পানির তীব্র স্রোতে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে ফুলদী নদীর পানির তীব্র স্রোতে গ্রামের উত্তর পাড়া ও দক্ষিনপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী।

আজ বৃহস্পতি বার দুপুর ২ঘটিকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তাঁরা।এ সময় তাঁরা ভাঙ্গনের শিকার হুমায়ন কবির,নুর মোহাম্মদ,আজিজুর রহমান, আকলিমা খাতুন,প্রতিবন্ধ শহিদ,বুলু মিয়া, ফজলুল হক এর সাথে কথা বলেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী বলেন,ভাঙ্গনের বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনাস্থলে উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়েছি।আমরা তাৎক্ষণিক ভাঙ্গন রোধে বাঁশের বেড়া ও বালুর বস্তার ব্যবস্থা করছি।

এ বিষয়ে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম বলেন,আমরা ভাঙ্গনের শিকার প্রতিটি পরিবারের পাশে আন্তরিক ভাবে রয়েছি,প্রতিটি পরিবারের জন্য আর্থিক সহযোগিতার পাশাপাশি এখানে স্থায়ী বাঁধ নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন