• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে প্রতারণার অপরাধে ১ প্রতারক গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল:

টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে প্রতারণার অপরাধে প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার নগরজলফৈ অভিযান চালিয়ে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব একটি দল টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ অভিযান চালায়। এ সময় আরাফ মডেল মেডিসিন সপের আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সামাদ মিয়ার ছেলে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।
সে চলমান মহামারী কোভিড-১৯ করোনা টিকা নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন করে দেয়ার কথা বলে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ১৫শ’ থেকে ২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।

আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধি এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন