• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শিবচর থানার মো. মিরাজ হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, সুইটি আক্তার, মাদারীপুর :
মাদারীপুরের শিবচরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ দমন সভায় জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। জেলার মধ্যে শিবচর থানায় মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করায় তাকে পুরুস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনকে তার পুরস্কারটি তুলে দেন।
জানা যায়, শিবচর থানায় ২০২০ সালের ০৩ ডিসেম্বর ওসি হিসেবে মো. মিরাজ হোসেন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করেন। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।
মাসিক অপরাধ দমন সভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও এ্যাডমিন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) এহ্সানুর রহমান ভূইয়া, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতার অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন