ঢাকা   ০৫:০০:৫১ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক আলী আশরাফ এমপির মৃত্যুতে ড.মোশাররফের শোক

Reporter Name
  • Update Time : Friday, July 30, 2021,
  • 214 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩০ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

দেশবরেণ্য বর্ষীয়াণ রাজনীতিক,বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এক শোকবাণীতে–
সাবেক ডেপুটি স্পিকার,বর্ষীয়াণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো.আলী আশরাফ এমপি’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক শোকবার্তায় মরহুম আলী আশরাফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ড.মোশাররফ বলেন, অধ্যাপক আলী আশরাফ এমপির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাভিভূত। তিনি আমার খুবই কাছের
বন্ধু ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমরা দীর্ঘদিন একসাথে ছাত্র রাজনীতি করেছি। ‘৬৯-এর
ছাত্র-গণআন্দোলনে একসাথে কাজ করার সুযোগ হয়েছে। কখনও মনের অমিল হয়নি। আলী আশরাফ অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও নিরহংকারী-
এক কথায় খুব ভালো মানুষ ছিলেন।

বিএনপি’র নীতিনির্ধারক নেতা ড. মোশাররফ বলেন,”মহান আল্লাহর কাছে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি- অধ্যাপক আলী আশরাফ দীর্ঘদিন চান্দিনার এমপি ছিলেন। জীবদ্দশায় তাঁর সেবামূলক কাজগুলো আল্লাহ যেন তার নাজাতের উসিলা হিসাবে গ্রহণ করেন, তাঁকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে ঠাঁই দেন,আমিন!”

“ড.খন্দকার মারুফ হোসেনের শোক”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড.খন্দকার
মারুফ হোসেন এক শোকবাণীত-
অধ্যাপক মো.আলী আশরাফ এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি