• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

হোমনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

৬ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা (কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে ইউএনও রুমন দের সভাপতিত্বে এবং সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর স্থানীয় কার্যালয় হোমনা সদরে আওয়ামী লীগ ও অংগ সংগঠনেসর উদ্যোগে পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে সংসদ সদস্যের পক্ষে পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকনের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রুমন দে, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, ওসি আবুল কায়েস আকন্দসহ কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুৃষ্পস্থবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় ইউএনও রুমন দে’র সভাপতিত্বে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে তার রুহের মাগফিরাত কামনায় উপজেলা মসজিদের মোয়াজ্জ্বিন হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস বিশেষ মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন